
নিজাম লালমোহন প্রতিনিধি: আমরা জুলাই যোদ্ধা ঢাকা মহানগর দক্ষিনের নবনির্বাচিত আমরা জুলাই যোদ্ধা এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আমরা জুলাই যোদ্ধা কমিটির যুগ্ম আহবায়ক হলেন ভোলা লালমোহন উপজেলার গজারিয়ার কৃতি সন্তান মোঃ সৌরভ হোসেন মিয়া
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মোহাম্মদপুর থানা ৩৩ নং ওয়ার্ড বিএনপি অন্যতম সদস্য। আমরা জুলাই যোদ্ধা কমিটির যুগ্ন আহবায়ক মোঃ সৌরভ হোসেন মিয়া বলেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমরা জুলাই যোদ্ধা কমিটির। যুগ্ন আহবায়ক করার জন্য। তার সাথে সাথে আমি আরো ধন্যবাদ জানাই আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে। ঢাকা মহানগর দক্ষিণের সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি। সৌরভ হোসেন মিয়া বলেন আমি ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আদর্শে বিশ্বাসী ২০০১ সালে তত কালীন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে গজারিয়া বাজার শাহজাহান বাচ্চু চেয়ারম্যান এর বাসায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় আমি গুরুতর আহত হন।এর পর ও থেমে যায় নি ফ্যাসিবাদ বিরোধী সকল কর্ম সুচিতে নিয়মিত অংশগ্রহণ করি এবং হামলা মামলা ও বিভিন্ন হেনস্তার শিকার হোই সর্ব শেষ ২০২৪ সালের গন অভ্যুত্থানে অংশগ্রহণ করে গুলিবিদ্ধ হয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করি। সেই স্মৃতি বিজড়িত ঘটনা এখনো চোখের সামনে ভেসে উঠলেই নিজের অজান্তেই চোখের কোনে পানি চলে আসে কি ভয়াবহ ছিল ঐ সময় গুলো। আমরা জুলাই যোদ্ধা এই সংগঠনের মুল উদ্দেশ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক শক্তিকে আরো বেগবান করা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করা।
