ঢাকাMonday , 28 July 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে আগুন, স্বামী-স্ত্রী দ্বগ্ধ 

admin
July 28, 2025 4:11 pm
Link Copied!

Spread the love

মোঃ মনির মন্ডল, সাভারঃ আশুলিয়ায় একটি বাসা বাড়িতে রান্না ঘরের গ্যাস সিলিণ্ডার লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনে স্বামী-স্ত্রী দ্বগ্ধ হয়েছেন। দ্বগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনিস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রবিবার রাত ৯ টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল বটতলা এলাকার নজরুল ইসলামের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

দ্বগ্ধরা হলেন, মিন্টু (৩৫) ও তার স্ত্রী ববিতা (৩০)। তারা আশুলিয়ার রণস্থল বটতলা এলাকার নজরুল ইসলামের বাড়িতে ভাড়া বাসায় থেকে স্থানীয় ডিজাইনার ফ্যাশন লিমিটেড কারখানায় অপারেটর পদে চাকুরী করতেন। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুরে বলে জানা গেছে। তবে বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

বাড়ির মালিক নজরুল ইসলাম বলেন, মিন্টু ও ববিতা দুইজনে একই কারখানায় কাজ করে। মিন্টু সিগারেট খাওয়ার জন্য বারান্দার রান্না ঘরে যায়। আগুন জ্বালানোর সাথে সাথে তার শরীরে আগুন লাগে। ওইসময় ববিতাও কাছাকাছি ছিলো। তার শরীরেও আগুন লাগছে। গ্যাসের সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস বের হয়ে রান্না ঘরে জমা ছিলো। কোন বিস্ফোরণ হয়নি এবং রান্না ঘরের কোন ক্ষতিও হয়নি।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, রবিবার রাত ৯ টার দিকে দগ্ধ মিন্টু ও ববিতাকে জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনিস্টিটিউটে আনা হয়। আগুনে মিন্টুর শরীরের শতকরা ৬০ ভাগ ও ববিতার ৩৫ ভাগ পুড়ে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।