ঢাকাWednesday , 23 July 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় ৫২ স্থানে নির্মান করা হবে জুলাইয়ে নিহত শহীদদের স্তম্ভ 

admin
July 23, 2025 12:55 pm
Link Copied!

Spread the love

মোঃ মনির মন্ডল,সাভারঃ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আশুলিয়ায় নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। ইতিমধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভ নির্মানের জন্য স্থান নির্বাচন করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে আশুলিয়ায় গণঅভ্যুত্থানে নিহত শহীদের শহীদি স্থান চিহ্নিত করা হয়। যেখানে তাদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।

গণঅভ্যুত্থানে জীবন দেওয়া শহীদদের পরিবারের সদস্যরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেনতাকে ধারণ করার জন্য এই স্মৃতিস্তম্ভ অবিস্মরণীয় হয়ে থাকবে। দেশের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের কালের সাক্ষী হিসেবে বাঁচিয়ে রাখা সকলের দায়িত্ব। স্মৃতিস্তম্ভ নির্মান হলে শহীদদের পরিবার কৃতজ্ঞ থাকবে।

এসময় জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের তালিকা যাচাই-বাছাই এর প্রধান সমন্বয়ক তামিম খান বলেন, আগামী ৫ আগস্ট ফ্যাসিবাদ পতনের দিনে এসব স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। সেই লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। এখন পর্যন্ত ৩৯ টি স্থান নির্বাচন করে লাল বৃত্ত দেয়া হয়েছে। আমাদের কাছে ৫২ জন শহীদের  হিসাব রয়েছে। ৫২ টি স্থান নির্বাচন সম্পন্ন হলে সবগুলো স্থানেই স্মৃতিস্তম্ভ নির্মান করা হবে। 

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার। তবে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। এসময় আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, আশুলিয়া থানার ওসি অপারেশন সফিকুল ইসলাম সুমনসহ আরও অনেকে। 

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাহেন্দ্রক্ষণে এমন একটি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী, আহত ও শহীদের পরিবার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।