ঢাকাWednesday , 7 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় দিনে দুপুরে ইউপি সদস্যের ভাইকে হত্যা

admin
May 7, 2025 2:35 pm
Link Copied!

Spread the love

 

মোঃ মনির মন্ডল, সাভারঃ

আশুলিয়ায় পাড়াগ্রাম দক্ষিন পাড়া এলাকার দিনে দুপুরে রুবেল মন্ডল (৩৫) নামের এক ইউপি সদস্যের ছোট ভাইকে হত্যার করেছে দুর্বৃত্তরা। এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (৭ মে) দুপুরে আশুলিয়ার আশুলিয়ার পাড়াগ্রামের দেউন থেকে রুবেল মন্ডলের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রুবেল মন্ডল আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিন পাড়া এলাকার মোঃ নায়েব আলী মন্ডলের ছেলে রুবেল মন্ডল (৩৫)। তিনি আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীন মন্ডলের ছোট ভাই।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২ টার দিকে আশুলিয়ার পাড়াগ্রামের দেউনের একটি নির্জন স্থানে রুবেল মন্ডলের রক্তাক্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে দেয় প্রাথমিক সুরতহাল শুরু করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে দুই এক ঘন্টা আগে তাকে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানান, রুবেল মন্ডল সকালেও এলাকায় ঘোরাফেরা করেন। সকালের পর থেকে তাকে আর এলাকায় দেখা যায় নি। দুপুরে তার রক্তাক্ত মরদেহদেহ পাওয়া যায়। তবে কি কারনে তাকে হত্যা করা হতে পারে তা কোন তথ্য পাওয়া যায় নি।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল চলছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সাথে হত্যার কারন ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।