
কাউনিয়া প্রতিনিধি ,রংপুর :- রংপুরের কাউনিয়ায় আনসার ও ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে সত্য সংবাদ প্রকাশ করায় এক সংবাদকর্মীর বিরুদ্ধে মিছিল ও স্বারকলিপি প্রদান করেছে আনসার ও ভিডিপি সদস্যদের একাংশ।
ঘটনাটি ঘটে বুধবার (১৫ই অক্টোবর) দুপুরে। জানা যায়, সম্প্রতি স্থানীয় এক সংবাদকর্মী আনসার ও ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনটি প্রকাশের একদিনপরই উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের একটি অংশ উপজেলা চত্বরে মিছিল করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট সংবাদকর্মীর বিরুদ্ধে স্বারকলিপি প্রদান করে।
এ বিষয়ে স্থানীয় সাংবাদিক মহল বলেন, সংবাদপত্রে সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করা সাংবাদিকের নৈতিক দায়িত্ব ও অধিকার। কোনো সংবাদ প্রকাশের কারণে সাংবাদিককে হুমকি বা সামাজিকভাবে হেয় করার চেষ্টা গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।
এ ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
