ঢাকাThursday , 12 June 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় স্ত্রীর স্বীকৃতে প্রেমিকের বাড়িতে অবস্থান

admin
June 12, 2025 1:30 pm
Link Copied!

Spread the love

 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়ায় স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে দু’দিন ধরে অবস্থান করছে এক প্রেমিকা। স্ত্রী দাবীকারী কিশোরী কে একাকী বাড়িতে ফেলে রেখে প্রেমিক যুবক সহ পরিবারের লোকজন ঘরে তালা লাগিয়ে সটকে পড়েছে। ঘটনা টি ঘটেছে বুধবার সকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের আটানী গ্রামে। বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা গেছে প্রেমিক যুবকের বাড়ির বারান্দায় প্রেমিকা ওই কিশোরী একাকী অসহায় হয়ে বসে আছে। স্ত্রীর স্বীকৃতির দাবীতে অবস্থানকারী  কিশোরী কে দেখতে শত শত মানুষ  ভীর জমাচ্ছে ওই বাড়িতে।
 উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুকশাহবাজ আটানী গ্রামের জহুরুল হকের পুত্র প্রেমিক স্বাধীন মিয়ার  বাড়িতে গিয়ে দেখা গেছে  স্ত্রীর মর্যাদার দাবীতে অবস্থানরত প্রেমিকা বারান্দায় অভুক্ত অবস্থায় একাকী মেঝেতে  বসে সারারাত বিনিদ্র রজনী যাপন করে । ওই প্রেমিকা কিশোরী জানায় ইদুল ফিতরের তিনদিন পর আমাকে নিয়ে প্রেমিক স্বাধীন ঢাকায় পালিয়ে যায় সেখানে এক সাথে  ২৬ দিন অবস্থান করার পর উভয় পরিবারের ফোন পেয়ে আমরা আমার বাবার বাড়িতে ফিরে আসি।  পরবর্তীতে ১৩ মে ২৫ তারিখে তিস্তায় এক আত্মীয় বাড়িতে  আমাদের ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে সম্পন্ন হয় এবং ওই দিন কুড়িগ্রাম নোটারী পাবলিক কার্যালয়ে কোট ম্যারেজ করা হয়। 
মেয়ের ভাই কামরুল ইসলাম জানায় আমাদের অজান্তে আমার বোনের সাথে আমার আপন শ্যালকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা দু’জন পালিয়ে ঢাকায় গিয়ে ২৬ দিন অবস্থান করার পর গ্রামে ফিরে এসে এক আত্মীয় বাড়িতে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এ বিয়ের বিষয়ে উভয় পরিবারের মধ্যে কথা হয় ইদুল আজহার ঈদের পরের দিন বসে মিমাংসা করা হবে। কিন্তু তারা কোন সাড়া না দেওয়ায় আমার বোন স্ত্রীর মর্যাদার দাবীতে শ্যালক স্বাধীন মিয়ার বাড়িতে বুধবার  গিয়ে দুই’দিন ধরে  অবস্থান করছে।
কাউনিয়া থানার ওসি’র দায়িত্বে থাকা এস আই ব্রজ গোপাল কর্মকার বলেন বিষয় টি লোকমুখে শুনেছি। কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।