
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
কাউনিয়া উপজেলায় ১৯৯৬ সালের এস এস সি পরীক্ষায় অংশগ্রহণকৃত বন্ধুদের নিয়ে একটি অরাজনৈতিক ও ব্যাচ ভিত্তিক আর্থিক সংগঠন কাউনিয়া ‘৯৬ কল্যাণ ট্রাস্ট গত শুক্রবার সন্ধ্যার পর থানাপাড়া অস্থায়ী কার্যালয়ে শুভ উদ্বোধন করা হয়েছে। কাউনিয়া’৯৬ কল্যাণ ট্রাস্টের সভাপতি মোঃ মনিরুজ্জামান মজনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন। কল্যাণ ট্রাস্টের সম্পাদক রবীন্দ্র নাথ বর্মন, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল গাফফার, সহকারী কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী দপ্তর সম্পাদক কার্তিক চন্দ্র মোহন্ত, কার্যকরী কমিটির সদস্য ফারুক হোসেন, রঞ্জু মিয়া, আব্দুল বাতেন, শহিদুল ইসলাম, আহসান সিদ্দিক পল্লব,সাংবাদিক জহির রায়হান, মলিন, হুমায়ুন, রমজান আলী, মাজেদ তালুকদার, সহ সকল সদস্যবৃন্দ। কাউনিয়া’৯৬ কল্যাণ ট্রাস্ট উদ্বোধন শেষে দেশবাসীর মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
