
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের কাহারোলে সড়ক দুর্ঘটনায় দুই মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অপর আরোহী।
নিহতরা হলেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কিসমত সৈয়দপুর গ্রামের এন্তাজ আলীর ছেলে আরিফুল ইসলাম (২৮) ও হরিতা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৩৬)। আহত হয়েছেন সৈয়দপুর গ্রামের মো. বাশেরের ছেলে ফিরোজুল ইসলাম (৪৫)।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কে কাশিপুর টংক বাবুর হাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, একই মোটরসাইকেলে থাকা তিনজন আরোহী দিনাজপুরের বীরগঞ্জ হতে নিজবাড়ী ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে ফেরার পথে ঘটনাস্থলে অজ্ঞাত গাড়ীর সাথে ধাক্কা লাগে। এত ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
