
সোহানুর রহমান সোহান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছে কুলিয়ারচর উপজেলার লক্ষীপুর গ্রামের এলাকাবাসী।
স্থানীয় নাবালক ইকবাল হোসেন তামিম এর নাম মামলার এজাহারে না থাকার সত্ত্বেও মিথ্যা মামলা করার প্রতিবাদে শনিবার ( ১৪ জুন) সকালে লক্ষীপুর বাসস্ট্যান্ডে শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় এলাকাবাসী জানায়, ইকবাল হোসেন তামিম মত এলাকার সহজ -সরল নিরীহ মানুষের বিরুদ্ধে মামলার এজাহারে নাম না থাকার সত্বেও উদ্দেশ্যে প্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানির স্বীকার করছেন ও এঘটনায় অনতিবিলম্বে ইকবাল হোসেন তামিম কে নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।
এলাকাবাসীর দাবি, ইকবাল হোসেন তামিম আকবর নগর বাসস্ট্যান্ডে বাবার সাথে ফলের দোকানে কাজ করেন। নাবালক ছেলেও মিথ্যা মামলায় ফেলে অর্থনৈতিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত করার জন্যই তাকে মিথ্যা মামলায় আসামী করা হয়েছে তা ছাড়া আর কিছুই না। উল্লেখ্য :- গত ৪ জুন বুধবার রাত ১০ টায় কুলিয়ারচর থেকে বাজরা রোডে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় নির্জন স্থানে তাকে হত্যা করার উদ্দেশ্যে মধ্যযুগীয় কায়দায় মারাত্মক ভাবে জখম করে চোখ উপড়ে ফেলে মামলায় এজাহার নামীয় আসামীরা। এ ঘটনায় ফল ব্যবসায়ী মোহাম্মদ আলী ‘র স্ত্রী হেনা বেগম বাদী হয়ে কুলিয়ারচর থানায় সায়মন-কে প্রধান আসামী করে অজ্ঞাত আরো ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। কিন্তুু মামলায় এজাহারে নাম না থাকার সত্বেও ব্যবসায়িক প্রতি হিংসায় কোনো প্রকার তদন্ত ছাড়া-ই এজাহার নামীয় না থাকার পরেও ইকবাল হোসেন তামিম নামের এক নাবালক -কে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে সাংবাদিকদের কাছে – দাবী করেন ইকবাল হোসেন তামিম এর মা- সেলিনা বেগম। এ ব্যাপারে, মামলার তদন্তকারী কর্মকর্তা কুলিয়ারচর থানার এস আই রিপন কুমার দাস মুঠোফোনে জানান, মামলার বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তামিম কে গ্রেফতার করে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠিয়েছি বাকিটা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি।
