
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলায় নিখোঁজের এক দিন পর পুকুর থেকে রানা ইসলাম (১৫)নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রানা ইসলাম উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের টংগুয়া গ্রামের মোঃ ওবাইদুল ইসলামের ছেলে।
রবিবার সকালে দিকে ভেড়ভেড়ী ইউনিয়নের গণিপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের বাবা মোঃ ওবাইদুল ইসলাম জানান, গতকাল শনিবার দুপুরে বড় ভাই আমিনুরের সঙ্গে মাছ ধরে বাসায় ফেরে রানা। এরপর গোসল করতে যাওয়ার কথা বলে বের হয়। কিন্তু আর বাসায় ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। সকালে পুকুরপাড়ে রানার টি-শার্ট পড়ে থাকতে দেখা যায়। এরপর পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়।
খানসামা থানার ওসি নজমূল হক বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুকুর হতে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা তার পরিচয় শনাক্ত করেন। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
