ঢাকাMonday , 8 September 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধার সাদুল্লাপুরে বাসর ঘরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিল নববধূ

admin
September 8, 2025 5:14 pm
Link Copied!

Spread the love

মোঃ রফিকুল ইসলাম লাভলু,স্টাফ রিপোর্টার:-

গাইবান্ধার সাদুল্লাপুরে বাসর ঘরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন নববধূ মোরশেদা আক্তার (২০)। গুরুতর আহত অবস্থায় স্বামী নজরুল ইসলাম (২৫) বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে‌

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সামাজিকভাবে বিয়ে হয় নজরুল ইসলাম ও মোরশেদা আক্তারের। নজরুল পাইকা গ্রামের ময়নুল শেখ ওরফে কুরালু শেখের ছেলে এবং নববধূ মোরশেদা পার্শ্ববর্তী পলাশবাড়ি উপজেলার মাঠের হাটের রাজনগর গ্রামের আইয়ুব আলী প্রধানের মেয়ে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রাতে সাজানো বাসর ঘরে নবদম্পতি অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ ধারালো ব্লেড দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দেন মোরশেদা।

নজরুলের আতঙ্কিত চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতোয়ার রহমান বলেন, “বিয়ের রাতেই এমন নৃশংস ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। এলাকায় এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে।”

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।