
মোঃ জমির উদ্দিন, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:-
গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলা বামনডাঙ্গা ইউনিয়নে জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ে নৈশ্য প্রহরী সন্তোষ চন্দ্র সরকার কে অবসরজনিত রাজকীয় বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৪জুলাই ২০২৫ সকাল ১১ ঘটিকায় সময় জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ে অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্বে করেন আলহাজ্ব জহুরুল ইসলাম বাদশা, প্রধান শিক্ষক জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয় এর সঞ্চলনায় নজমুল হুদা সহকারী শিক্ষক, জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়।
এসময় উপস্থিত বক্তব্য রাখেন ফজলুর হক,সহকারী শিক্ষক জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়,তিনি বলেন প্রিয় সহকর্মী বিদায় সবারই জন্য আবশ্যক তার সুস্থ ও সুন্দর দীর্ঘ জীবন কামনা করি আমাদের দারা যদি কোন মনে কষ্ট পেয়েছেন তাহলে আমাদের কে ক্ষমা করবেন।
এছাড়াও উপস্থিত বক্তব্য রাখেন জহুরুল ইসলাম বাদশা প্রধান শিক্ষক জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয় তিনি বলেন,নৈশ্য প্রহরী সন্তোষ চন্দ্র সরকার আজ জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের শেষ কর্মদিবস গত ০১/০১/১৯৯৬ সালে জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন,দীর্ঘ ৩০বছর সন্তোষ চন্দ্র সরকার এই বিদ্যালয়ে প্রতিটি ইট ও প্রতিটি গাছ এমন কোন স্থান নাই যে তার অবদান, নৈশ্য প্রহরী সন্তোষ চন্দ্র সরকার এর কারণে জাতীয় শ্রেষ্ঠ পুরুষ্কার পেয়েছি। সন্তোষ চন্দ্র সরকার এর শূন্যতা পূরণ করার না।এসময় তিনি কেঁদে ফেলেন।
এসময়ে উপস্থিত ছাত্র ছাত্রীরা কেঁদে ফেলেন এবং সকল শিক্ষক কেঁদে ফেলেন, রাজকীয় অবসরজনিত বিদায় ফুল ছিটিয়ে বাড়ীতে পৌঁছে দেওয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
