ঢাকাMonday , 30 June 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়াঘাটে কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

admin
June 30, 2025 10:19 am
Link Copied!

Spread the love

দিনাজপুর প্রতিনিধিঃ দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তরকর্তৃক বাস্তবায়িত- টেকনোলজি এম্পায়ারমেন্ট সেন্টার অন হুইলস্ ফর আন্ডার প্রিভিলেজডরুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) প্রকল্পের আওতায় দিনাজপুরের ঘোড়াঘাটে ২মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়েরআয়োজনে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা যদি এ প্রশিক্ষণকে কাজে লাগিয়ে বাস্তব জীবনে সফলতা অর্জন করতে পারেন তাহলে এ প্রশিক্ষণ কোর্সটি সার্থক হবে। এছাড়াও এ প্রশিক্ষণ পরবর্তী আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফ্রিল্যান্সার বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে আহবান জানান।

অনুষ্ঠানে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মো. আব্দুর রেজার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল খালেক, প্রশিক্ষক নন্দ চৌধুরী, মো. রোকনুজ্জামান প্রমুখ।

 

এ সময় উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহ তাজুল করিম, কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, ২০ জন যুব ও ২০ যুব মহিলা প্রশিক্ষনার্থী, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শেষে সকল অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি সকল প্রশিক্ষণার্থীদের হাতে যাতায়াত ভাতা হিসেবে প্রত্যেককে ৮ হাজার ৮ শত টাকা ও সনদপত্র তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।