
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে একটি দাঁড়িয়ে থাকা আমবাহী ট্রাককে ঢাকাগামী নাবিল পরিবহন নামে একটি নৈশ্য কোচ ধাক্কা দিলে কোচটির ৫ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।
শনিবার রাত ১২ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট পৌরশহরের নূরজাহানপুর এলাকার এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন,পঞ্চগড় জেলার বোদা উপজেলার সেনা সদস্য এরশাদ হোসেন (রাসেদ)(২৫), একই উপজেলার হাসেমের মেয়ে তামান্না আক্তার (২৫), বাসের সুপারভাইজার নওগঁা সদরের পারমিকার গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে আমিনুল ইসলাম (৪৭), ঢাকা আমিন বাজার রাহাদ মিয়া।
আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদেরকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর ও বগুড়াসহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী একজন জানান, আম বোঝাই একটি ট্রাকের ঢালার (ক্যাবিনের পিছনের অংশ) ত্রুটি দেখা দেয়। রাস্তার পাশে দঁাড় করিয়ে ট্রাক থেকে আমের ক্যারেট রাস্তার পাশে রাখার কাজ চলছিল।
তার কিছু সময় পর আরও একটি বালু বোঝাই ট্রাকের চাকা বিকল হওয়ায় ট্রাকটির চাকা পরিবর্তনের কাজ করছিল। হঠাৎ পঞ্চগড় থেকে ছেড়ে আসা নাবিল পরিবহন নামে একটি যাত্রীবাহী কোচ প্রথমে আমের মিনি ট্রাক এবং পরে বালু বোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে কোচটির বাম অংশ বালু বোঝাই ট্রাকের ঢালার ভিতরে অর্ধেক অংশ ঢুকে যায় এবং কোচটির বাম অংশ সামনে থেকে অন্তত ১৫টি সিট দুমড়ে মুচড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে। পরে বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে পেঁৗছে উদ্ধার কাজ চালায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, এ মর্মান্তিক এই দুর্ঘনায় এখন পর্যন্ত ১ জন নারী ও ৪ জন পুরুষের মৃত্যু হয়েছে। ও অন্তত ১৫ জন আহত হন।নিহতদের সুরতহালের কাজ চলছে। নিহত ও আহতদের সবার পরিচয় এখন জানা সম্ভব হয়নি। তবে পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। গাড়ী তিনটি পুলিশের হেফাজতে রয়েছে এবং এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
