
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর-পার্বতীপুর রেলওয়ে রুটের চিরিরবন্দর রেলওয়ে স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতনামা (৬০) বৃদ্ধের মৃত্যু হয়েছে। ২৬ মে সোমবার আনুমানিক বিকাল পৌঁণে ৩টায় চিরিরবন্দর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই সময় বৃদ্ধ লোকটি রেললাইন ধরে হাটতে ছিলেন। পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি চিরিরবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় ওই অজ্ঞাতনামা বৃদ্ধ (৬০) কে ধাক্কা দেয়। এতে ওই বৃদ্ধ রেললাইনে পড়ে গিয়ে মাথা ফেটে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
চিরিরবন্দর রেলওয়ে স্টেশন মাষ্টার শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই অজ্ঞাত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাটি দিনাজপুর রেলওয়ে থানায় অবহিত করা হয়েছে এবং ওই ব্যক্তির পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
