ঢাকাWednesday , 14 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতে ইসলামী লালমোহন পৌরসভার উদ্যোগে সহযোগী সমাবেশ অনুষ্ঠিত

admin
May 14, 2025 11:05 am
Link Copied!

Spread the love

নিজাম, লালমোহন (ভোলা) প্রতিনিধি:-বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলার লালমোহন পৌরসভার উদ্যোগে সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ই মে মঙ্গলবার বিকালে উত্তর বাজার বাইতুন রিদওয়ান জামে মসজিদ প্রাঙ্গণ ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। লালমোহন পৌরসভার আমির মাওলানা কাজী সাইফুল ইসলামের সভাপতিতে ও পৌরসভার সেক্রেটারি মাওলানা নুরনবী রং উপস্থাপনায় সমাবেশে প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন। ভোলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ভোলা ১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদের সদস্য অধ্যাপক আমির হোসেন। লালমোহন উপজেলা জামায়াতের আমির আব্দুল হক। সেক্রেটারী মাওলানা রুহুল আমিন সহকারি সেক্রেটারি মাওলানা নূর মোহাম্মদ হেলালী । প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করা সকল ফরজের বড় ফরজ। আল্লাহর হুকুম কায়েম করতে হলে একদল মানুষ নিজেদেরকে কোরআনের রঙে রঙিন করতে হবে। জামায়াতে ইসলামী সেই কাজটি করতে চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।