
মোঃ মিজানুর রহমান মিন্টু, জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তেঁতুলিয়াতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে।
তেঁতুলিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে ৩০ শে মে শুক্রবার দুপুরে তেতুলিয়া উপজেলা বিএনপি’র অফিস কার্যালয়ে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং তাঁর জীবনী ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু
তিনি বলেন, “জিয়াউর রহমান শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন স্বাধীনতা যুদ্ধে এক সাহসী সেনানায়ক এবং দেশগঠনে এক দূরদর্শী রাষ্ট্রনায়ক। আজ তাঁর আদর্শকে সমুন্নত রাখাই আমাদের প্রধান দায়িত্ব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন , উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (২)আবু বকর সিদ্দিক কাবুল সহ যুবদল, ছাত্রদল, তাঁতি দল,শ্রমিকদল ও সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
বক্তারা জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে এলাকার বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
