
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্যতা ও গর্বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা- ২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) উপজেলার হল রুমের মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে, দুর্নীতি দমন কমিশন, সম্বলিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের সহযোগিতায় এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এই আয়োজনে অংশ নেয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা৷
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর উপ-সহকারী প্রকৌশলী মিঠুন কুমার রায়, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, হিরা কান্ত রায়, সাধারণ সম্পাদক বীরেন্দ নাথ বর্মন সহ প্রমূখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
