
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আব্দুল করিম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ
শুক্রবার( ৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দেবনগর ইউনিয়নের একটি মাদরাসার অভিযান চালিয়ে তাকে আটক করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। এসআই আসাদুজ্জামান সংগীয় ফোর্সসহ মাদক অভিযানটি পরিচালনা করেন। এ সময় তার কাছ থেকে ৫০ পিস অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক করিম (৩০) ওই ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের আজিজুল হকের পূত্র।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
