
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপ ভ্যান ও মটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে মটর সাইকেল চালক আব্দুল মান্নান (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত আব্দুল মান্নান ফুলবাড়ী আদর্শ কলেজপাড়া গ্রামের মৃত ওসমান গনীর পুত্র।
মঙ্গলবার দুপুর ১২ টায় দিনাজপুরের-ফুলবাড়ী আঞ্চলিক মহা সড়কের ইসলাম পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ফুলবাড়ী থানার এসআই আসলাম দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, দুপুর ১২টায় আমরা সড়ক দুর্ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে আসি এবং ঘাতক পিকআপ ও ড্রাইভারকে আটক করি। মৃতদেহের সুরতহাল শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
