ঢাকাMonday , 18 August 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে আন্তঃজেলা অজ্ঞানপার্টি ও চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

admin
August 18, 2025 4:57 pm
Link Copied!

Spread the love

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে আন্তঃজেলা অজ্ঞানপার্টি ও চোরচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তাদের কাছ থেকে চোরাই মালামাল, নগদ টাকা এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যার পর থেকে রাতব্যাপী অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)-এর তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল কাহারোল থানা পুলিশের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত চক্রের সদস্যরা রাতের আঁধারে বসতবাড়ির পানির ট্যাংক ও টিউবওয়েলের পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করত। এরপর গৃহের গ্রীল কেটে বা অন্যভাবে প্রবেশ করে টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী চুরি করত।

অভিযানে তাদের কাছ থেকে রেঞ্জ, প্লাস, ছোড়া, হাতুড়ি, হ্যাসকোব্লেড, তালা কাটার হাতল, বিপুল পরিমাণ ঘুমের ওষুধ, কাসার বাসনপত্র, ৫টি মোবাইল ফোন এবং দেড় লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে এক জনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অন্তত ১৪টি চুরির মামলা রয়েছে। বাকিদের বিরুদ্ধেও একাধিক মামলা চলমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।