ঢাকাTuesday , 27 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে কঠোর অবস্থানে সেনাবাহিনী

admin
May 27, 2025 5:50 pm
Link Copied!

Spread the love

 

দিনাজপুর প্রতিনিধি 
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত মব ভায়োলেন্স, চাঁদাবাজি ও বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সেনাবাহিনীর কঠোর ও দৃঢ় ভূমিকা পালন করছে।
মঙ্গলবার সকাল পৌনে ১২ টার সময় দিনাজপুর সেনাবাহিনীর ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দিনাজপুর ২৮ আর্মি ক্যাম্পের লেঃ কর্ণেল খ. ম আরাফত আলী এ তথ্য জানানো হয়।
তিনি আরোও বলেন, সারা দেশের ন্যায় দিনাজপুরেও সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনসাধারণের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে দিনাজপুরে মোতায়েনরত সেনাসদস্যগন মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করছে।
অবৈধ কর্মকাণ্ড ও সহিংসতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা হবে বলে সেনাবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন।
যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্যও সবাইকে অনুরোধ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, যমুনা টিভির দিনাজপুর প্রতিনিধি মাহফুজুল হক আনার, ডিবিসির দিনাজপুর প্রতিনিধি মোর্শেদুর রহমান, দীপ্ত টিভির দিনাজপুর প্রতিনিধি সুলতান মাহমুদ, দৈনিক বাংলার সকাল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আব্দুর রাজ্জাক, বিরল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার বিরল প্রতিনিধি আতিউর রহমান, বিরল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার বিরল প্রতিনিধি তাজুল ইসলাম, খোলা কাগজ পত্রিকার বোচাগঞ্জ প্রতিনিধি ফরিদ আহমেদ, দৈনিক করতোয়া পত্রিকার পার্বতীপুর প্রতিনিধি মঞ্জুরুল আলম প্রমুখ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।