ঢাকাSunday , 11 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সিনিয়র সচিব মমতাজ আহমেদ

admin
May 11, 2025 1:54 pm
Link Copied!

Spread the love

দিনাজপুর প্রতিনিধি 
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সালমা আকতার।
রোববার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সালমা আকতার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন শেষে জিয়া হার্ট ফাউন্ডেশনের নেতৃবৃন্দের মতবিনিময় করেন। মতবিনিময় সভায় জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ জিয়া হার্ট ফাউন্ডেশন এবং জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, কার্যনির্বাহী সদস্য ডাঃ গোলাম গাউস মন্টু, দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোরশেদ আলী খান, ডে কেয়ার অফিসার রেজভিনাজ শারমিনাস ইসলাম, মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রেজা, জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য গোলাম রসুল রকেট, জিয়া হার্ট ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলমসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।