ঢাকাThursday , 3 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত  কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

admin
April 3, 2025 7:30 am
Link Copied!

Spread the love

দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪৩২ সনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল ২০২৫) সকাল ১১টায় জেলা আইনজীবী সমিতির পুরাতন ভবনের দ্বিতীয়তলায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আব্দুল লতিফ।
শপথগ্রহণ শেষে বিদায়ী কমিটি নবনির্বিচত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন। পরে নতুন কমিটির সদস্যদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় ও বরণ করে নেওয়া হয়।
পরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান এ্যাডভোকেট মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে ও জেলা আইনজীবী সমিতির বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আ ন ম হাবিবুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি এ্যাডভোকেট মোঃ আব্দুল লতিফ।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সমিতির নবনির্বিচিত কমিটির সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মোঃ খয়রাত আলী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ এমাম আলী, মাজহারুল ইসলাম, দিনাজপুর জেলা জজ আদালতের সরকারি কৌশুলী (জিপি) মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমূখ।
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ১৫ জন সদস্য হলেন-সভাপতি মোঃ আব্দুল হালিম, সহ-সভাপতি মোঃ মঞ্জুরুল হক, কবির বিন গোলাম চার্লী, সাধারণ সম্পাদক মোঃ খয়রাত আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান (সোহাগ), তৌহিদা ইয়াসমিন (তানিন), কোষাধ্যক্ষ মোঃ নিয়ামুল হক চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার (মানিক), সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক মোঃ রেজাউল হক-১, পাঠাগার সম্পাদক মোঃ মিজানুর রহমান-২, সদস্য মোঃ সফিউল ইসলাম, মোঃ আসাদুজ্জামান দিনার চৌধুরী, ফারহান সাদিক রিফাত, মোছাঃ মোস্তারিনা খাতুন (শিল্পী) ও মোস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে দুইজন সভাপতি প্রার্থীসহ ১৩ জন প্রার্থীর মনোনয়ন বাতির করে নির্বাচন কমিশন। পরে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আরো ৩ জন সদস্য প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। ফলে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনের প্রধান এ্যাডভোকেট মোঃ ইব্রাহিম পূর্ণ প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ১৫ জন প্রার্থীর মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর ইউনিট মনোনিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ জন ও সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনিত ৩ জন প্রার্থী রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।