
দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে ১৩টি বিদ্যালয় থেকে কেউ পাস করেনি। এই ১৩ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৯৮ জন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দিনাজপুর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীর পাঠানো পরিসংখ্যানে এ তথ্য জানা যায়।
বিদ্যালয়গুলো হচ্ছে- রংপুর জেলার পীরগাছা উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয়,পীরগঞ্জ উপজেলার ছোট উজিরপুর উচ্চবিদ্যালয়, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গরিদাহা উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, নীলফামারী জেলার ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সদর উপজেলার পূর্ব কুমারপুর উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী উপজেলার পায়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয়, পুলবাড়ী উপজেলার নাজার মামুদ উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট সদর উপজেলার পশ্চিম বড়ুয়া রোটারী উচ্চ বিদ্যালয়, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাত কামার উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সানুয়া উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় এবং পঞ্চগড় জেলার বোদা উপজেলার ডাবর ভাঙ্গা উচ্চ বিদ্যালয়।এসএসসি পরীক্ষায় পাশ করতে পারেনি বীরগঞ্জের সাতখামার উচ্চ বিদ্যালয়ের কোন শিক্ষার্থী
দিনাজপুর প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ১৩টি বিদ্যালয় থেকে কেউ পাস করেনি। উক্ত ১৩বিদ্যালয়ের মধ্যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতখামার উচ্চ বিদ্যালয়ে নাম রয়েছে।
শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে জানা গেছে, অংশ নেওয়া ৮ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। এটি দিনাজপুর জেলার একমাত্র প্রতিষ্ঠান যেখানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে।
বিদ্যালয় সুত্রে জানা যায়, গত বছর দশম শ্রেণীতে বিদ্যালয়ে ১২জন শিক্ষার্থী ছিল। এদের মধ্যে ৮জন শিক্ষার্থী মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরমপুরন করে। তবে একজন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। ৭জন পরীক্ষায় অংশগ্রহন করলেও কেউ কৃতকার্য হতে পারেনি।
এ ব্যাপারে মুঠো ফোনে জানতে চাইলে প্রধান শিক্ষক নিত্যানন্দ রায় জানান, ১৯৯৮সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। ২০০২সালে বিদ্যালয়টি একাডেকিম স্বীকৃতি লাভ করে। বর্তমানে বিদ্যালয়ে ১০ জন শিক্ষক ও ৬ জন অফিস সহকারী কর্মরত আছেন। গত বছর এই বিদ্যালয় হতে ৯জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং ৯জন পরীক্ষার্থী পাশ করেছিল। এ বছর দেশের রাজনৈতিক ও বিদ্যালয়ের বিভিন্ন সংকটের কারণে কাঙ্খিত ফলাফলে অর্জনে আমাদের ব্যর্থ রয়েছে। সংকট কাটিয়ে উঠতে আমরা নতুন করে উদ্যোগ গ্রহণ নিয়েছি। যাতে করে বিদ্যালয়টি তার হারানো গৌরব ফিরে পায়।
এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার আবুল কালাম আজাদ বলেন, বিদ্যালয়টি সম্প্রতি এমপিওভুক্ত হয়েছে। এসএসসি পরীক্ষার এ বছরের ফলাফল বিপর্যয়ের বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আশা করি আগামী বছর থেকে ফলাফলে ইতিবাচক পরিবর্তন আসবে।
অকৃতিকার্য হওয়ায় নবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ,দিনাজপুর প্রতিনিধি ॥ এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় দিনাজপুরের নবাবগঞ্জে রিতা মনি (১৬) নামে এক শিক্ষার্থী বিষপান করে আত্মহত্যা করেছে।
রিতা মনি উপজেলার দাউপুর ইউনিয়নের আখিরা গ্রামের মোঃ রবিউল ইসলামের মেয়ে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নিজবাড়ীতে বিষপান করে সে।
জানা গেছে, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে দাউদপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করে রিতা মনি। গত বৃহস্পতিবার সারা দেশে এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। ফলাফলে রিতা মনি পরীক্ষায় অকৃতকার্য হয়। এতে অভিমান করে বাড়িতে থাকা কীটনাশক পান করে সে। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন মুমুর্ষ অবস্থায় তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
