ঢাকাWednesday , 13 August 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে আংগারিয়া ইউনিয়ন বিএনপির পার্টি অফিস উদ্বোধন।

admin
August 13, 2025 10:01 am
Link Copied!

Spread the love

মো: মেহেদী হাসান,(পটুয়াখালী) প্রতিনিধি:-নানাআয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর দুমকিতে উপজেলার আংগারিয়া ইউনিয়ন বিএনপির পার্টি অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে অফিসটির উদ্বোধন করেন অতিথিরা।

উপজেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম খোকন এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো: মিজানুর রহমান লালমিয়া’র সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কৃষি অনুষদের ডীন মো. দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার, উপজেলা বিএনপির সদস্য মতিউর রহমান দিপু, কেন্দ্রীয় উত্তর শ্রমিক দলের সদস্য জিএম সাহাজাদা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নকিব মিয়া।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির আলম মিলন, মো. সাখাওয়াত হোসেন,সাবেক উপজেলা যুবদল যুগ্ন আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ মনির হোসেন,মোহাম্মদ আহসান ফারুক ও মাইনুল ইসলাম সোহেল,সাবেক উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. গেলাম মর্তুজা বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মুসা ফরাজী ও মো. আবু তাহের, আংগারিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেবাহান শিকদার প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। এসময় তারা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।