মোঃ রাসেল হুসাইন, নড়াইল
নড়াইল সদর উপজেলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিছালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। বিছালী ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক,জেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক ও বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হিমায়েত হুসাইন ফারুক। এছাড়া উপস্থিত ছিলেন বিছালী ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী হাসরাত, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মোল্যা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সান্টু, ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ ওয়াহিদুল জামান, মোল্লা জাকারিয়া,খান ইকবাল হোসেন, হালিম বেপারি, শেখ মোরাদ হোসেন,হাফিজুর রহমান, গাজী সালাউদ্দিন, হেদায়েত হোসেন,আলম মোল্লা, নুর-ইসালাম,সহিদুর মোড়ল,রাজিব হোসেন, রুবেল মোল্লা বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের শত শত নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
