ঢাকাTuesday , 4 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাগরিক টিভির নড়াইল প্রতিনিধি রায়হানকে হত্যার হুমকি

admin
March 4, 2025 5:19 pm
Link Copied!

Spread the love

নড়াইল প্রতিনিধি

নাগরিক টিভির নড়াইল প্রতিনিধি রায়হান কে মুঠোফোনে হত্যার হুমকির অভিযোগে যশোরের অভয়নগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায় ৪ মার্চ ২০২৫ তারিখে দুপুরে অভয়নগর থানাধীন ০৫নং শ্রীধরপুর ইউনিয়ন পুড়াখালী বাওড়কুল গ্রামস্থ কামরুলের মুদি ও সারের দোকানের সামনে পাঁকা রাস্তা উপর ২ নং আসামি পুড়াখালি গ্রামের আলাল মোড়লের ছেলে রেজা মোড়ল এর সাথে সামান্য ভুলবোঝাবুঝি কে কেন্দ্র করে একই গ্রামের তব্বত আলির ছেলে রায়হানের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সাংবাদিক রায়হানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সাংবাদিক রায়হানকে দেখে নেবে বলে চলে যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে ১ নং আসামি রাজু তার মোবাইল নং থেকে ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও খুন করার হুমকি দেয়।

এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।