ঢাকাSunday , 27 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

admin
April 27, 2025 5:03 pm
Link Copied!

Spread the love

 

মোঃ রাসেল হুসাইন, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নাসির (৩৫) নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন। এতে আরো পাঁচজন আহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার কালনা-যশোর মহাসড়কের বসুপটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির লোহাগড়ার ইতনা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নড়াইল থেকে লোহাগড়াগামী একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নাসির নিহত হন। গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মৃত্যু হয়েছে এবং পাঁচজন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান ও সিএনজি জব্দ করা হয়েছে। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।