মানছুর রহমান জাহিদ, নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পাইকগাছা উপজেলা শাখা ২নং কপিলমুনি ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার পাইকগাছা উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কপিলমুনি ইউনিয়ন কৃষক দলের এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। উক্ত কমিটিতে জি.এম.সেকেন্দার আলীকে আহ্বায়ক ও মোঃ কামরুল মোড়লকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক
মোঃ মিজানুর গোলদার, মোঃ মোস্তফা কাগজী (সবুজ) মোঃ জাহাঙ্গীর গাজী, মোঃ নজরুল গাজী। সদস্য সচিব মোঃ কামরুল মোড়ল। সদস্য মোঃ লুৎফর গাজী, মোঃ আনিচ সরদার, মোঃ আলামিন গাজী, মোঃ রওনাকুল সরদার, মোঃ রোকনুজ্জামান গাজী।
এ দিকে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
