
মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চোখের ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার কে জি এইচ এফ ইউনাইটেড মৌখালী হাইস্কুলে এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের সহযোগিতায় আয়োজিত ক্যাম্পে স্থানীয় সাধারণ মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং চোখের ছানি অপারেশনের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও সেবা প্রদান করা হয়।
চক্ষু চিকিৎসা ক্যাম্পের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।
চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাবেক জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. আব্দুল মজিদ।
পাইকগাছা পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউপির বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ও তুষার কান্তি মণ্ডল।
এ সময় বক্তব্য রাখেন হাবিবুর রহমান, চাঁদখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ সরদার, সাংবাদিক আলাউদ্দীন রাজা, আমিনুর রহমান সরদার, যুবদল নেতা হুরায়রা বাদশা, আবু হানিফ মিলন, শহিদুর রহমান শহীদ ও রুহিন সরদার।
আয়োজকরা জানান, প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং দরিদ্র ও অসহায় রোগীদের চোখের ছানি অপারেশনের সুযোগ করে দেওয়াই এ ধরনের ক্যাম্প আয়োজনের মূল লক্ষ্য।
