ঢাকাThursday , 12 June 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের আহবায়কের সংবাদ সম্মেলন 

admin
June 12, 2025 1:08 pm
Link Copied!

Spread the love

 

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। 

খুলনার পাইকগাছায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও যুগ্ম আহবায়কের বিরুদ্ধে করা মানববন্ধন ও পথসভার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪ টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী সাজ্জাদ আহম্মেদ মানিক। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে উদ্দেশ্য মুলকভাবে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। বরং যারা এসব করেছে তারা আওয়ামীলীগের দোষর। আমার দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি মহল এসব করিয়েছে। মোস্তফা গাজী সন্ত্রাসী শফির অন্যতম সহচর। এছাড়া মোস্তফারা শফিকে হত্যা করার চক্রান্ত করে। এছাড়া একটি কুচক্রী মহল আমাকে ক্ষতিগ্রস্ত করতে ও আমার খালের মাছ লুটপাট করার জন্য গভীর ষড়যন্ত্র করছে।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শেখ ইব্রাহিম ও বিশ্বজিৎ সাধু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।