ঢাকাMonday , 23 June 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছা সরকারি খাদ্য গুদামে চুরি: লোহার অ্যাঙ্গেল কেটে পালাতে গিয়ে ধরা চোর

admin
June 23, 2025 5:11 pm
Link Copied!

Spread the love

মোঃ ফারুক হোসেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা সদরের সরকারি খাদ্য গুদাম থেকে চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়েছে এক চোর। সোমবার (২৩ জুন) ভোররাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গভীর রাতে চোর গুদামের ভেতর প্রবেশ করে লোহার ১১টি অ্যাঙ্গেল কেটে নেয়। চুরির পর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটকে রাখা হয় এবং পরে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, সরকারি খাদ্য গুদামসহ একাধিকযায়গায় চুরি হলেও দুষ্কৃতিকারীরা ধরা পড়েনি। তবে এবার একজন ধরা পড়ায় অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “চোরকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, শুধু গুদাম না এলাকায় বারবার চুরির ঘটনায় প্রশাসনের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকাবাসী দ্রুত কঠোর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।