ঢাকাSaturday , 6 December 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগাছায় জামায়াতে ইসলামী যুব বিভাগ আয়োজনে জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন ৫ নং ওয়ার্ড

admin
December 6, 2025 4:08 pm
Link Copied!

Spread the love

মোঃ রফিকুল ইসলাম লাভলু, নিজেস্ব প্রতিবেদক: রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ফাইনাল ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে চৌধুরাণী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ খেলার আয়োজন করা হয়। মাঠজুড়ে ছিল দর্শকদের ভিড় ও উৎসবমুখর পরিবেশ।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল ৩ নং ওয়ার্ড (কুটিপাড়া) বনাম ৫ নং ওয়ার্ড (কুতুববাশ)।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মাওলানা উপাধ্যক্ষ এটিএম আজম খাঁন,

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রংপুর-০৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর আমির।

এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—

– রমজান শেখ, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, পীরগাছা উপজেলা শাখা

– মোঃ নুরুন্নবী, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কৈকুড়ী ইউনিয়ন শাখা

– মাসুম কবির, সহ-সভাপতি, যুব বিভাগ, কান্দি ইউনিয়ন শাখা

খেলাটি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল দারুণ উত্তেজনা ও টানটান প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর। অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ৫ নং ওয়ার্ড (কুতুববাশ) দল প্রতিপক্ষকে পরাজিত করে ফাইনালের শিরোপা জয়ের গৌরব অর্জন করে।

ফাইনাল ম্যাচকে ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং খেলাপ্রেমীদের ব্যাপক উপস্থিতি টুর্নামেন্টটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।