ঢাকাTuesday , 30 December 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগাছার চরাঞ্চলে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

admin
December 30, 2025 3:31 pm
Link Copied!

Spread the love

মোঃ রফিকুল ইসলাম লাভলু,নিজেস্ব‌ প্রতিবেদক: তীব্র শীতের প্রকোপে যখন বিপর্যস্ত পীরগাছা উপজেলার চরাঞ্চলের নিম্নআয়ের মানুষ, তখন মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে হামার পীরগাছা গ্রুপ। সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিট-এর সহযোগিতায় বুধবার চরাঞ্চলের শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ও এমওডিসি ডা. মোঃ রাকিবুল ইসলাম, যিনি বলেন, মানবিক সহানুভূতি ও সামাজিক দায়বদ্ধতা থেকেই এ ধরনের উদ্যোগ প্রয়োজন। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ আল মামুন, উপদেষ্টা, সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিট। তিনি বলেন, চিকিৎসার পাশাপাশি সমাজের অসহায় মানুষের কষ্ট লাঘবে কাজ করাই সন্ধানীর অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ইনচার্জ শাহ মোঃ মোস্তফা মনোয়ার, সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিটের ফাতেমা আজাদ (সাংগঠনিক সম্পাদক), নাহিয়ান নুর (ছাত্র কল্যাণ সম্পাদক), অনুরাজ শাহ (যুগ্ম ছাত্র কল্যাণ সম্পাদক), জগৎ সিংহ রায়, রঙ্গনসহ সন্ধানীর সাধারণ সদস্যবৃন্দ এবং হামার পীরগাছা গ্রুপের স্বেচ্ছাসেবকরা। কম্বল বিতরণকালে চরাঞ্চলের শতাধিক দরিদ্র ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এ সময় উপকারভোগীরা এই মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।আয়োজকরা জানান, শীত মৌসুমজুড়ে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের বিত্তবানদের এই উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।