ঢাকাMonday , 12 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগাছায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক পথচারী নিহত

admin
May 12, 2025 1:50 pm
Link Copied!

Spread the love

 

তাজরুল ইসলাম,  নিজস্ব প্রতিবেদক 
রংপুরের পীরগাছায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বাকি মিয়া(৬৬) নামের এক পথচারী নিহত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে উপজেলার মডেল স্কুল সংলগ্ন মন্টু মিয়ার দোকানের সামনে পাঁকা রাস্তায় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাকি মিয়া (৬৬) উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম এলাকার মৃত মতিন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,বাকি মিয়া (৬৬), বাজার থেকে ভাগিনার বাসায় ফিরছিল।এ সময় পীরগাছা মডেল স্কুলের সামনে মন্টু মিয়ার দোকানের পাশ্বে রাস্তা পারা পারের সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়।এতে তিনি ছিটকে মাটিতে পড়ে গেলে বুকের পাঁজর ভেঙে গুরুতর আহত হয়। পরে পথচারীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পীরগাছা থানার অফিসার ইনর্চাজ (ওসি) নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যান ও এর চালককে স্থানীয় জনতা আটক করে রেখেছে। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।