ঢাকাThursday , 17 July 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগাছায় ফুটবল খেলতে গিয়ে বজ্রাঘাতে নিহত-১, আহত-৩

admin
July 17, 2025 11:37 am
Link Copied!

Spread the love

মো: রফিকুল ইসলাম লাভলু ,নিজস্ব প্রতিনিধি: রংপুরের পীরগাছায় বজ্রাঘাতে শিপন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই শিশুসহ ৩ জন আহত হয়।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের পাঠক শিকড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিপন ওই গ্রামের আব্দুর ছাত্তার মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে শিপন মিয়া তার বাড়ির পাশে একটি ফাঁকা জমিতে তার সমবয়সী ছেলেদের সঙ্গে ফুটবল খেলছিল। এ সময় বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই শিপন মিয়া মারা যায়। এসময় তার অপর তিন বন্ধু গুরুতর আহত হয়। তারা হলেন, শাহিন (৩৮), মুন্না (১২) ও শাওন (১৩)। এদের মধ্যে শাহিন মিয়াকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত শিপনের মা মনি বেগম জানান, তার ছেলেসহ কয়েকজন ছেলে জমিতে ফুটবল খেলছিল। এ সময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রাঘাত শুরু হয়। ওই বজ্রাঘাতে শিপনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরিবারের মাঝে‌ মরাদেহ‌ প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।