তাজরুল ইসলাম
সারাদেশের ন্যায় রংপুরের পীরগাছায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে ছাপিয়ে গেছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। এ খেলাটি ছিল সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।
১লা বৈশাখ উপলক্ষে এ দিন সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে লাঠি খেলা অনুষ্ঠিত হয়। লাঠি খেলায় বিভিন্ন এলাকা থেকে আগতক ৭-৮ জনের একটি দল অংশগ্রহন করেন। এ সময় বাদ্যযন্ত্রের তালে তালে লাঠিয়ালরা লাঠি দিয়ে বিভিন্ন কসরতের মাধ্যমে তাদের নৈপূন্য উপস্থাপন করে। যা উপস্থিত দর্শকদের বেশ আনন্দের খোরাকে পরিনত হয়।

খেলা শেষে এ প্রতিবেদকের সাথে আলাপ কালে লাঠিয়ালরা জানান, তারা অনেক ছোট বেলায় ওস্তাদের নিকট হতে এই খেলা শিখেছেন। তারা এই খেলা দেখিয়ে মানুষকে আনন্দ দিতে ভালোবাসেন। এখন আর এসব খেলার আয়োজন করা হয়না। তাই তাদেরকেও কেউ ডাকে না। তাই এই খেলা এখন বিলুপ্তির পথে।
তাদের দাবি, গ্রামীণ এই ঐতিহ্যবাহী খেলাটিকে টিকে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতা দরকার। তা না হলে বর্তমান প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম লাঠি খেলা বলে যে একটা খেলা আছে তা একদিন ভূলে যাবে।

লাঠি খেলা শেষে উপজেলা পরিষদ হলরুমে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শিল্পকলা একাডেমি, পীরগাছা মহিলা কলেজ ও পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কলা-কুশলীরা অংশগ্রহণ করেন। সকল অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক সুমন, উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ডালেজ, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমিসহ উপজেলার সকল কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
