স্টাফ রিপোর্টার:
রংপুরের পীরগাছায় বিভিন্ন রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তা হিসেবে ১০ ব্যাক্তির মাঝে চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন এসব চেক বিতরণ করেন।
উপজেলা পরিষদের অপ্রত্যাশিত খাত থেকে আবেদনকৃত ১০ ব্যাক্তির মাঝে ৪৯ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।
এসময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা উপস্থিত ছিলেন।
চেক প্রাপ্তরা জানান, চিকিৎসা সহায়তা হিসেবে তারা এ চেক পেয়েছেন। তাদের চিকিৎসার ক্ষেত্রে এ টাকা অনেক উপকারে লাগবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
