ঢাকাSunday , 4 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার। 

admin
May 4, 2025 7:31 am
Link Copied!

Spread the love

মোঃ রফিকুল ইসলাম লাভলু নিজস্ব প্রতিবেদক:-রংপুরের পীরগাছায় ষষ্ঠ শ্রেণির মাদ্রাসার এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আব্দুর রশিদ (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার 

রংপুরের পীরগাছায় ষষ্ঠ শ্রেণির মাদ্রাসার এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আব্দুর রশিদ (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩ মে) বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম সিদ্দিকী। 

এর আগে গত শুক্রবার বিকেল ৪ টায় ঢাকার সাভার থানা এলাকার এক অটো স্ট্যান্ড থেকে র‍্যাবের সহযোগিতায় তাকে গ্রেফতার করে পীরগাছা থানার এসআই রফিকুল ইসলাম।

গ্রেফতারকৃত আব্দুর রশীদ (৪৫) কাউনিয়া থানার হরিচরণ লস্কর (বালাপাড়া) এলাকার মেহের আলীর পুত্র।বৈবাহিক সূত্রে পীরগাছা উপজেলার অনন্দানগর ইউনিয়নের বামন সর্দার গ্রামে গত দশ বছর থেকে শ্বশুর বাড়িতে বসবাস করে আসছে।

থানার মামলা সূত্রে জানা যায়, পীরগাছা উপজেলার অনন্দা নগর ইউনিয়নের বামনসর্দার গ্রামের এক কৃষকের মাদ্রাসা পড়ুয়া কন্যাকে বাড়িতে রেখে তার পিতা ও মাতা কাজে যায়। ঘটনার দিন গত ২২ এপ্রিল দুপুরে ওই মাদ্রাসা ছাত্রীকে বাড়িতে একাকী পেয়ে যৌন লালসা মিটানোর কু প্রস্তাব দেন প্রতিবেশী আব্দুর রশিদ। ওই ছাত্রী এতে রাজী না হলে জোর পূর্বক ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় মাদ্রাসা শিক্ষার্থী চিৎকার দিলে প্রতিবেশিরা এসে ধর্ষক কে আটকানোর চেষ্টা করলে ধর্ষক পালিয়ে যায়। পরে মাদ্রাসা ছাত্রী মা কুলছুম বেগম বাদী হয়ে পীরগাছা থানায় মামলা দায়ের করে। তারপর থেকেই ধর্ষক পলাতক ছিলো।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম সিদ্দিকী জানান, মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ঢাকার সাভার থেকে ধর্ষককে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।