ঢাকাSaturday , 19 July 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীদের লোন দেওয়ার নামে প্রতারণা: নীলফামারীতে চার সদস্যের চক্র গ্রেফতার।

admin
July 19, 2025 5:13 pm
Link Copied!

Spread the love

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে বিদেশপ্রবাসী বাংলাদেশিদের লক্ষ করে গড়ে উঠেছিল এক প্রতারক চক্র। বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন থেকে মোটা অঙ্কের ঋণ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে এক সৌদি প্রবাসীর কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা আত্মসাতের ঘটনায় এই চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে নীলফামারী থানা পুলিশ।

গত ১৮ জুলাই ২০২৫ তারিখে এ বিষয়ে নীলফামারী থানায় একটি মামলা দায়ের হলে, পুলিশ সুপার এ. এফ. এম. তারিক হোসেন খান এর দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদের নেতৃত্বে মামলাটির তদন্ত শুরু হয়। বিভিন্ন গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে প্রতারক চক্রটির অবস্থান শনাক্ত করে আজ ১৯ জুলাই সকালে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: ১. মোঃ রাকিবুল ইসলাম (২৫) — ইটাপীর, চাপড়া সরমজানি, নীলফামারী। ২. মোঃ মমিন উদ্দিন (২২) — কামারপাড়া, চাপড়া সরমজানি, নীলফামারী। ৩. মোঃ ফরিদ (২৪) — ফকিরপাড়া, বাবরীঝাড়, নীলফামারী সদর। ৪. মোঃ মশিয়ার রহমান (৩৫) — ইটাপীর, নীলফামারী।

অভিযানে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপ, একাধিক সিম, বিকাশ অ্যাকাউন্ট ব্যবহৃত ফোন এবং নগদ এক লক্ষ দশ হাজার টাকা জব্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।