ঢাকাWednesday , 6 August 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বদরগঞ্জে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

admin
August 6, 2025 5:04 pm
Link Copied!

Spread the love

ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নে বিকেল ৪ টা ২০ মিনিটে বাড়ির পাশে ডোবার (খাল) পানিতে ডুবে আমেনা (৩ বছর ৫ মাস) নামের এক শিশুর মৃত্যু। মৃত আমেনা খাতুন সরকার পাড়া গ্রামে আব্দুল আলীমের মেয়ে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (৬ আগস্ট) বিকেলে ডোবার (খাল) পাড়ে শিশু আমেনাসহ দুজন খেলাধুলা করছিল। ওই সময় দুজনেই ডোবায় পড়ে যায়। এলাকাবাসীর লোকজন দেখে ডোবার পানি থাকে দুজনকে উদ্ধার করে। এ সময় আমেনা খাতুনের মৃত্যু হয়। অপর শিশুটি বেচে যায়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আতিকুর রহমান জানান, ডোবার(খাল)পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।