ঢাকাSunday , 20 July 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বদরগঞ্জে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাড়ে তিন মাসে অফিস করেছেন মাত্র ৩ দিন: ভোগান্তি চরমে

admin
July 20, 2025 5:35 pm
Link Copied!

Spread the love

 

ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের পরই আত্মগোপণে চলে যান ১৫ নং লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রাকিব হাসান (ডলুশাহ)। পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি মালিহা খানম। তার বদলি জনিত কারণে পুনরায় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হয়ে পড়ায় ১৩ এপ্রিল ২০২৫ সমাজ সেবা কর্মকর্তা শরিফুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান হিসাবে দায়িত্ব দেওয়া হয়।

তিনি দায়িত্বগ্রহণের পর সাড়ে তিনমাসে অফিস করেছেন মাত্র তিনদিন। ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান ইউনিয়ন পরিষদে না আসার কারনে চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। শুধু তাই নয় পরিষদের কাজকর্ম স্থবির হয়েও পড়েছে।

এ ব্যাপারে সমাজ সেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান) শরিফুল ইসলাম অফিস না আসার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আরো দুই একটি অফিসে অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে সেখানে যেতে পারি না। ফলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ পরিষদে এসে চেয়ারম্যানের দেখা না পেয়ে তার একটি স্বাক্ষরের জন্য ১৮ থেকে ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হয় উপজেলা পরিষদের সমাজসেবা কার্যালয়। সেখানে গিয়ে অনেক সময় চেয়ারম‍্যানের দেখা না পেয়ে ফিরে আসছেন সেবা গ্রহীতারা।

রোববার( ২০-জুলাই)সাড়ে ১২টায় বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি উনার কাছ থেকে কথা বলে একটু পরে আপনাকে কমেন্ট করছি। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।