
ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ( রংপুর)
প্রতিনিধি:রংপুরের বদরগঞ্জে শ্যামপুর প্রেসক্লাবের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী, দ্বি-বার্ষিক কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । বিশিষ্ট সমাজ সেবক রাজনৈতিক ব্যক্তিত্ব শ্যামপুর প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য আলহাজ্ব রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বদরগঞ্জ উপজেলা শাখা যুগ্ন আহবায়ক ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শের-ই – বাংলা গোল্ডেন এওয়ার্ড প্রাপ্ত উত্তম কুমার সাহা। কাউন্সিল উদ্বোধন করেন প্রেস ক্লাবের উপদেষ্টা সদস্য রাজনৈতিক ব্যক্তিত্ব আমজাদ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টার সদস্য শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় এর অধ্যক্ষ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাগো রংপুর পত্রিকার সম্পাদক প্রকাশক আনম ফেরদৌস আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চন্দন পাঠ ইউনিয়ন শাখার সভাপতি আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক রুস্তম আলী লোহানি পড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মামুদুজ্জামান সরকার নিপুল,প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আখতারুল বাদশা কুতুবপুর স্কুল এন্ড কলেজের সভাপতি পার্থ সাহা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শ্যামপুর মহাবিদ্যালয় এর সাবেক সভাপতি রুহুল আমিন লিটন, সদ্যপুস্করিনি ইউনিয়ন বিএনপি’র সভাপতি হারুন অর রশিদ, গোপালপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক লিয়াকৎ উল্লাহ লুসান,সাংগঠনিক সম্পাদক শাহিন আলম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সভাপতি এ এন এম শামছুজ্জামান। অনুষ্ঠানের প্রথম পর্যায়ে দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন শ্যামপুর উচ্চ বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক তাজুল ইসলাম সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন উক্ত বিদ্যালয় এর সহকারী শিক্ষক আনোয়ার হোসেন। দ্বি- বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে এ এন এম শামসুজ্জামান (দৈনিক যুগের আলো) সহ-সভাপতি পদে এম এ সালাম বিশ্বাস( দৈনিক আমার দেশ) সাধারণ সম্পাদক পদে আজমল হক আদিল,(চ্যানেল এস) যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফরহাদ আহমেদ (জাগো রংপুর) সাংগঠনিক সম্পাদক পদে ফারুক হোসেন নয়ন (দৈনিক বাংলার সকাল /দৈনিক আজকের সংবাদ )অর্থ সম্পাদক পদে আবু সামস আরমানুল হক ( বাংলাদেশ নিউজ) দপ্তর, প্রচার,ধর্ম, ক্রীড়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান মতি সদস্য খন্দকার মিলন আল- মামুন, আনোয়ার হোসেন,হাবিবুর রহমান, সবুজ,নির্বাচিত হন।
