ঢাকাMonday , 12 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি একমাত্র দল দেশ,মাটি ও মানুষের কথা বলে-দিঘলিয়ায় জেলা বিএনপি’র আহ্বায়ক-মন্টু

admin
May 12, 2025 1:35 pm
Link Copied!

Spread the love

 

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি 
খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো.মনিরুজ্জামান মন্টু বলেছেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রদেয় ৩১দফা বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। একটি অস্থিতিশীল অবস্থাকে স্থিতিশীল করতে বিএনপির বিকল্প নেই। বিএনপি একমাত্র দল দেশ, মাটি ও মানুষের কথা বলে। দেশ ও জনগনের স্বার্থে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দিক-নির্দেশনায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থায় আগামীর বাংলাদেশ হবে গৌরবময় ও দুর্নীতিমুক্ত।

শনিবার বিকেলে খুলনার দিঘলিয়ার সেনহাটি ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ইউনিয়ন বিএনপির আহবায়ক মোসলেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্ধোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু।বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, জিএম কামরুজ্জামান টুকু ও অধ্যাপক মনিরুল হক বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খান আতাউর রহমান রনু, জেলা বিএনপি’র সদস্য মল্লিক আব্দুস সালাম, বিএনপি নেতা সৈয়দ মাহামুদ আলী ও নাসির শেখ প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, মোজাম্মেল শরীফ, ইকবাল শরীফ, মোল্লা নাজমুল ইসলাম, মোল্লা মনিরুজ্জামান, বিল্লাল মোল্লা, জাকির গাজী, কুদরতে এ এলাহী স্পিকার, ফারুক খন্দকার, মামুন রেজা অপু, মিঠু মোল্লা, আব্দুল কাদের জনি, মোঃ টুটুল, মনিরুল গাজী ও হিমেল গাজী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।