ঢাকাSunday , 9 August 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বনাথে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় পুরস্কার বিতরণ

Link Copied!

Spread the love

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার দতা গ্রামে দারুন নাজাত মহিলা মাদ্রাসা ও এতিমখানায় ৪ মাসব্যাপী দর্জি প্রশিক্ষণ, মক্তবের ছাত্র-ছাত্রীদের সমাপনী এবং বয়স্ক কুরআন শিক্ষা কোর্সের সমাপনী উপলক্ষে পুরস্কার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) মাদ্রাসার হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের নাজিম মো. সিতাব আলীর সভাপতিত্বে এবং দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য শফিক আহমদ পিয়ারের পরিচালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেওকলস মাইজগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ লুৎফর রহমান। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও যুক্তরাজ্য প্রবাসী মাওলানা সিরাজুল ইসলাম সা’দ।

হাফিজ তানভির আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আল-ইর্শাদ লতিফিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. আব্দুল মুমিন, আঞ্জুমানে আল-ইসলাহ বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম আঙ্গুর, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, জামালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আজিজুল ইসলাম, বগিরচক জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাশেম খান, কমিটির সদস্য মো. ফারুক মিয়া ও মো. আশিক মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বি আবু সোলায়মান সুনাফর, ফিরুজ আলী, আনোয়ার আলী, সুরুজ আলী, রহমত আলী, খোয়াজ আলী, সিরাজ আলী, ব্যবসায়ী মো. ফয়ছল ইসলাম, কুরআন শিক্ষা শিক্ষক মিসবাহ বেগম, মক্তব প্রধান সোমা বেগম, সেলাই প্রশিক্ষক শাপলা বেগমসহ মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত প্রশিক্ষণার্থীদের মধ্যে ৪টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।