ঢাকাWednesday , 9 July 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে দুই প্রতিষ্টানকে অর্থদন্ড

admin
July 9, 2025 4:18 pm
Link Copied!

Spread the love

 

দিনাজপুর প্রতিনিধি

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক নিয়মিত বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার তদারকি অভিযানের অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় স্বাস্থ্য বিভাগ। এ সময় দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে ৬০হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
বুধবার দুপুরে বীরগঞ্জ পৌর শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলার সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আফরোজ সুলতানা এর সমন্বয়ে এ অভিযান চালানো হয়।
অভিযানে ডায়াগনিস্টিক সেন্টার ও ক্লিনিকে অতিরিক্ত ফি আদায়, সার্বক্ষণিক কর্মরত চিকিৎসক না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট আইনের ৩৯ ও ৫১ ধারা মোতাবেক দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার কে ৩০হাজার টাকা এবং এবং পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার কে ৪০ ধারা মোতাবেক ৩০হাজার টাকা সর্বমোট ৬০টাকাা জরিমান করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: নিলয় দাস, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো: ফরিদ বিন ইসলাম, এসআইটি মোঃ হারুন-অর-রশিদসহ পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।