ঢাকাThursday , 12 June 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

admin
June 12, 2025 1:04 pm
Link Copied!

Spread the love

বীরগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে নদীতে গোসল করতে নেমে মোঃ মিরাজ হোসেন (১১)নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
মোঃ মিরাজ হোসেন বীরগঞ্জ পৌর শহরের ৭নম্বর ওয়ার্ডের আদিবাসী পাড়ার নাঈম ইসলামের ছেলে এবং সুজালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
বুধবার সকাল ১১টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া আশ্রয়নের পশ্চিম পাশের্ব আত্রাই শাখা নদীতে এ ঘটনা ঘটে।
নিজপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ ওবাইদুল ইসলাম জানান, উপজেলার নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া আশ্রয়ণ এলাকায় নানীর বাড়ীতে বেড়াতে আসে মোঃ মিরাজ হোসেন। বুধবার আনুমানিক সকাল ১১টায় বাড়ীর পাশের্ব নদীতে ৪জন মিলে গোসল করতে নামে সে। গোসলের এক পর্যায়ে নদীর গভীর পানিতে তলিয়ে যায় মোঃ মিরাজ হোসেন। বিষয়টি টের পেয়ে তার সাথে থাকা অন্যান্য ছেলেরা তাৎক্ষণিক ভাবে পরিবারকে জানায়। পরিবারের লোকজন এবং এলাকাবাসী এসে তাকে উদ্ধারের প্রচেষ্টা চালায়। সংবাদ পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়। উদ্ধার অভিযানের এক পর্যয়ে বিকেল ৩টায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মোঃ মসলেম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।