
দিনাজপুর প্রতিনিধি:-দিনাজপুরের বীরগঞ্জে সার ও কীটনাশক ব্যবসায়ী ‘সরকার ট্রেডার্স’-এর মালিক মদন মোহন সাহা (৪৮) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মদন মোহন সাহা বীরগঞ্জ পৌর বাজারের বাসিন্দা মৃত রাখাল চন্দ্র সাহা ছেলে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটে পৌর শহরের ৪নং ওয়ার্ডের দৈনিক বাজার এলাকায় নিজ বাড়ির নির্মাণাধীন বাড়ির তৃতীয় তলার একটি কক্ষে তার ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
মৃতদের পকেটে একটি চিরকুট পাওয়া যায় যেখানে লেখা ছিল পাওনাদারের চাপে পড়ে আমি গলায় রশি দিতে বাধ্য হলাম।
পরিবার ও প্রতিবেশীদের দাবি, তিনি বিগত কয়েক বছর ধরে ব্যবসায়িক কারণে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে ঋণগ্রস্ত ছিলেন। ধারনা করা হচ্ছে, প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার দেনার চাপে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং এ কারণে আত্মহননের পথ বেছে নেন।
মৃতের ভাতিজা নয়ন সরকার জানান, “চাচা দীর্ঘদিন ধরেই মানসিক চাপে ছিলেন। ঋণ পরিশোধ নিয়ে খুব চিন্তিত ছিলেন। আমরা কখনো ভাবিনি তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন।”
২ মাস পূর্বে সে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল পরিবারের সদস্যরা জানান।বীরগঞ্জ থানা ওসি মোঃ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
