ঢাকাSaturday , 12 July 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষে দারুননাজাত মডেল মাদ্রাসা

admin
July 12, 2025 7:27 am
Link Copied!

Spread the love

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকা উপজেলায় ২০২৫ সালের দাখিল পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করে উপজেলায় শীর্ষস্থানে উঠে এসেছে দারুননাজাত মডেল মাদ্রাসা (ভালুকা শাখা)। চলতি বছরের পরীক্ষায় অংশ নেওয়া ১৩ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জনই গোল্ডেনসহ জিপিএ-৫ এবং বাকি একজন পেয়েছে জিপিএ ৪.৮৮। ফলে উপজেলায় সর্বাধিক জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে মাদ্রাসাটি।

দলীয় রাজনীতিমুক্ত, সুন্নতে নববীর পূর্ণ অনুসরণে এবং আউলিয়ায়ে কেরামের দেখানো পথে পরিচালিত এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই এলাকার মানুষের কাছে একটি আস্থার প্রতীক হয়ে উঠেছে। বর্তমানে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এই মাদ্রাসায় অধ্যয়নরত রয়েছে। শিক্ষার্থীরা নিয়মিত পাঠ্য কার্যক্রমের পাশাপাশি আদর্শ চরিত্র গঠনের দীক্ষাও গ্রহণ করছে।

মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবুল কালাম সিদ্দীকি বলেন, আমাদের এ সাফল্যের পেছনে রয়েছে আল্লাহর অশেষ রহমত, শিক্ষার্থীদের নিষ্ঠা ও অধ্যবসায়, অভিভাবকদের আন্তরিক সহায়তা, দক্ষ পরিচালনা পর্ষদের সুপরিকল্পিত দিকনির্দেশনা এবং শিক্ষকদের নিরলস পরিশ্রম। সেই সঙ্গে দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত আখম আবু বকর সিদ্দিক (মা. জা.) সাহেবের দোয়ার বরকতও আমাদের অনুপ্রেরণার উৎস।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়, বরং একজন আদর্শ, দ্বীনদার ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। আগামীতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই দারুননাজাত মডেল মাদ্রাসা দাখিল পরীক্ষায় ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে পরিচালিত এ প্রতিষ্ঠান দিন দিন ভালুকা উপজেলার শিক্ষা অঙ্গনে একটি আলোকবর্তিকা হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।